শুক্রবার ৩ এপ্রিল ২০২৬ - ০৯:৪৫
ইরান যুদ্ধ ‘সত্য-মিথ্যার সংঘাত’, শিয়া-সুন্নি ঐক্যের ডাক

ভারতের প্রখ্যাত সুন্নি পণ্ডিত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি দিল্লির ইরান কালচার হাউস সফর করেন। সেখানে তিনি ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবদুল মজিদ হাকিম এলাহির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে শিয়া-সুন্নি ঐক্যের আহ্বান জানান।

হাওজা নিউজ এজেন্সি: বৈঠকে মাওলানা নোমানি এই সংঘাতকে ‘সত্য ও মিথ্যার লড়াই’ হিসেবে বর্ণনা করেন। তিনি ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে  সার্বিক সহায়তা দেওয়ার প্রস্তাব দেন।

ইরান যুদ্ধ ‘সত্য-মিথ্যার সংঘাত’, শিয়া-সুন্নি ঐক্যের ডাক
عنوان

প্রসঙ্গত, মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি ভারতের অন্যতম স্বনামধন্য ইসলামী পণ্ডিত ও লেখক।  তিনি ফিরঙ্গি মহলি ঐতিহ্যের অনুসারী এবং বিভিন্ন আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক সংলাপে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র।

বিষয়টি ভারতীয় মুসলিম মহলে আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে ইরান-ইসরাইল উত্তেজনার এই সময়ে।

নিচে সাক্ষাতের আরও কিছু ছবি সংযোজন করা হলো:

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha